জীবনানন্দ দাশ
একদিন ম্লান হেসে আমি
তোমার মতন এক মহিলার কাছে
যুগের সঞ্চিত পণ্যের লীন হতে গিয়ে
অগ্নিপরিধির মাঝে সহসা দাড়িয়ে
শুনেছি কিন্নর কন্ঠ দেবদারু গাছ,
দেখেছি অমৃতসূর্য আছে।
সবচেয়ে আকাশ নক্ষত্র ঘাস চন্দ্রমল্লিকার রাত্রি ভালো;
তবুও সময়ে স্থির নয়;
আরেক গভীরতর তোমার বলয়।
এই পৃথিবীর ভালো পরিচিত রোদের মতন
তোমার শরীর; তুমি দান করনি তো;
সময় তোমাকে সব দান করে মৃতদার বলে
সুদর্শনা, তুমি আজ মৃত ।
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০০৯
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন